ভৈরব নদে ৮০০ মে.টন কয়লাসহ ডুবেছে জাহাজ

যশোর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:১২

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে এমভি পূর্বাঞ্চল-৭ নামে একটি কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে অভয়নগরের ভাটপাড়া এলাকায় জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে প্রায় ৮০০ মেট্রিক টন কয়লা ছিল। যার মূল্য আনুমানিক এক কোটি ৩৫ লাখ টাকা।

মঙ্গলবার এমভি পূর্বাঞ্চল-৭-এর মাস্টার মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জেএইচএম গ্রুপ ইন্দোনেশিয়া থেকে ওই কয়লা আমদানি করে অভয়নগরের নওয়াপাড়ায় আনে।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রায় ৮০০ মেট্রিক টন কয়লা বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখান থেকে ৪ জানুয়ারি সকালে এমভি পূর্বাঞ্চল-৭ কার্গো জাহাজ ওই কয়লা বোঝাই করে রওনা দেয় এবং ৫ জানুয়ারি সন্ধ্যায় সেটি ভাটপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করে। সোমবার রাত ১২টার দিকে ভাটার সময় জাহাজটিতে পানি উঠতে থাকে। ভোর ৩টার দিকে তলিয়ে যায়।

মেসার্স জেএইচএম গ্রুপের বিক্রয় কর্মকর্তা জগদীশ চন্দ্র মণ্ডল বলেন, ‘ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজ তলিয়ে গেছে। জাহাজে প্রায় ৮০০ মেট্রিক টন কয়লা ছিল। কয়লা উদ্ধারের কাজ চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের