সড়কে প্রাণ গেলো ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজারের

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৪, ১৯:০৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৯:০৬

সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির একজন এরিয়া ম্যানেজার নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের আলীপুর চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম রিপন উদ্দিন। তিনি যশোর জেলার চৌগাছা এলাকার পাতিবিলা এলাকার নুর হোসেনের ছেলে। রিপন ওষুধ প্রস্তুকারক প্রতিষ্ঠান এরিস্টো ফার্মা লিমিটেডের সাতক্ষীরা জোনে এরিয়া ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।

জানা গেছে, রিপন উদ্দিন সকাল ৮টার দিকে মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে দেবহাটার দিকে যাচ্ছিলেন। পথে আলীপুর চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা নিয়ে যাওয়ার পথে চুকনগর এলাকায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী