মাইকেল মধুসূদন ছিলেন তার সময়ের সবচেয়ে আধুনিক মানুষ: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৪, ১৭:৩০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত প্রসঙ্গে যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘তার সময়কালে তিনিই ছিলেন সবচেয়ে আধুনিক মানুষ। তার পড়াশোনা, তার সাহিত্য, তার রুচি– সবকিছুই ছিল আধুনিক।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে যশোর সরকারি এমএম কলেজ প্রাঙ্গণে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজী নাবিল আহমেদ বলেন, ‘দুইশ বছর আগে যখন আমরা ফিরে যাবো, দেখবো “বেঙ্গল রেনেসাঁ”। তখন সেটি ছিল সেই সময়কার আধুনিকতা। আধুনিকতা বিভিন্ন সময় বিভিন্ন দেশে আসে। বর্তমানে আমরা আধুনিকতা বলতে বুঝি– ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি-আইসিটি, তথ্য-প্রযুক্তিসহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই। এর সঙ্গে যদি বায়োটেকনোলজি, মহাকাশ বা বিভিন্ন ধরনের গবেষণার কথা বলি, সব ক্ষেত্রে প্রধান উপাদান হচ্ছে শিক্ষা। আর এই বঙ্গে শিক্ষার পীঠস্থান হচ্ছে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ, যার নামকরণ করা হয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে। তিনি আমাদের যশোর জেলার কৃতী সন্তান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিতে অবকাঠামোগত, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থায়, কোভিড মহামারিতে কার্যকর পদক্ষেপ এবং সব নাগরিককে ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে যা করেছেন, সেগুলোতেও রয়েছ আধুনিকতার ছোঁয়া।’

আগামী পাঁচ বছরে দেশের অবস্থার বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘শেখ হাসিনা পঞ্চম বারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে এই মেয়াদে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনেক ধরনের গুণগত পরিবর্তন আসতে যাচ্ছে। এতে অবশ্যই যেন যশোর তার ঐতিহাসিক দায়িত্ব ও অংশীদারিত্ব বজায় রাখতে পারে। সে ক্ষেত্রে আমিসহ অন্য সংসদ সদস্যদের দায়িত্ব থাকবে, সেটি নিশ্চিত করতে ভূমিকা রাখা।’

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্রোতারা এমএম কলেজের সাবেক কৃতী শিক্ষার্থীদের প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘এমএম কলেজ থেকে অনেক বরেণ্য ব্যক্তি পাস করে বেরিয়ে গেছেন। তারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছেন। আমার বাবা কাজী শাহেদ আহমেদ ১৯৬০ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইএসসি পাস করে পশ্চিম পাকিস্তানের লাহোর ইঞ্জিনিয়ারিং কলেজে যান সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করতে। আমার চাচারা সবাই এখানে পড়াশুনা করেছেন। এ ছাড়া যশোর জেলার অনেক সাবেক মন্ত্রী, সচিব, প্রকৌশলী, অধ্যাপক, সাহিত্যিক, প্রথিতযশা ব্যক্তিবর্গ রয়েছেন।

‘আমি এমএম কলেজের প্রিন্সিপ্যাল মহোদয়কে অনুরোধ করছি, ১৯৪১ সালের পর থেকে এই কলেজের সাবেক ছাত্র যারা দেশের ভেতরে ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদের নাম লিপিবদ্ধ করতে। সেগুলো যেন রেকর্ড হিসেবে থাকে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি এই প্রথম যশোর সরকারি এমএম কলেজে মহাকবির জন্মবার্ষিকীর অনুষ্ঠান সাড়ম্বরে পালন করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই প্রতিষ্ঠানে অনেক কিছুর মধ্যে এই সময়ে একটি অডিটরিয়াম জরুরি। আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলাপ করবো, এবং এই মেয়াদকালে যেন কলেজের একটি অডিটরিয়াম নির্মাণ সম্ভব হয়, সেদিকে বিশেষ লক্ষ রাখবো।’

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব, সরকারি মাইকেল মধুসূদন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিকী, জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মদন কুমার সাহা।

আলোচনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল হক, ছাত্রলীগ এমএম কলেজ শাখার সদস্য শেখ ইব্রাহিম সাগর, ওহিদুল ইসলাম রাব্বি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বিএনসিসি সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করে।

/এমএএ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের