বগুড়ায় ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০

বগুড়া পৃথক ঘটনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র দুই ভাই এবং এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ছাত্রীর ভাই। মঙ্গলবার সকালে সদরের বুজরুকবাড়িয়া এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এবং সোনাতলা উপজেলার পাঁচকুড়ি ব্রিজের কাছে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার দিকদাইর ইউনিয়নের দিকদাইর গ্রামের আবদুর রহিমের মেয়ে এবং সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাহানা আকতার (১৯); গাবতলী উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে নবম শ্রেণির ছাত্র সিফাত ইসলাম (১৫); একই উপজেলার পারানীপাড়ার সুমন মিয়ার ছেলে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র মহানুর রহমান (১৩)।

সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১০টার দিকে শাহানা আকতার বড় ভাই আব্দুল্লাহ বিন ফাহাদের মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন। পথে পাঁচকুড়ি ব্রিজের কাছে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই ভাইবোন রাস্তায় ছিটকে পড়ার পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহানা আকতার মারা যান। আহত ভাই ফাহাদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছেন।

অপর ঘটনার বিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিফাত ইসলাম ও মহানুর রহমান সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তারা মোটরসাইকেলে গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা থেকে বগুড়া শহরের মালতিনগর বউবাজার এলাকায় ফিরছিল। পথিমধ্যে বগুড়া সদরের বুজরুকবাড়িয়া এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছার পর একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে তারা। তখন সামনে থেকে আসা অপর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেন। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যান।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের