কুমিল্লা সিটি উপনির্বাচনে প্রতীক পেলেন চার মেয়রপ্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে চার মেয়রপ্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।

এর মধ্যে দুই বারের সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক। তার পক্ষে প্রতীক বরাদ্দ নেন অ্যাডভোকেট মো. মোস্তফা। মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তিনি নিজেই প্রতীক গ্রহণ করেন। স্বতন্ত্র প্রার্থী তাহসিন বাহার সূচনা পেয়েছেন বাস প্রতীক। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন। প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন হাতি প্রতীক। তিনি নিজেই প্রতীক গ্রহণ করেন।

প্রতীক বরাদ্দের সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘সবাই নিয়ম মেনে প্রচারণা করবেন। আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই।’

নির্বাচনে মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ৯ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে। এবার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের