ইছামতি নদীতে পড়ে ছিল বিএসএফ সদস্যের লাশ

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৫

সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তের ইছামতি নদী থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে লাশটি পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা।

শুক্রবার সকালে শাখরা বিজিবি বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আনিসুর রহমান এবং ভারতীয় ৮৫ বিএসএফের কমান্ড্যান্ট অনুরাগ মণির মধ্যস্থতায় লাশ উদ্ধার করে ভারতে নেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ভারতীয় বিএসএফের টহল টিমের একটি বোট ডুবে যায়। সে সময় অন্য সদস্যরা তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন বিএসএফ সদস্য মোহাম্মাদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন।

সাতক্ষীরা-১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবির হাসান মজুমদার জানান, ঝড়ের কবলে পড়ে টহল বোট ডুবে যায়। পরে ওই বিএসএফ সদস্য নিখোঁজ ছিলেন। সকালে তার লাশ সীমান্তের ইছামতি নদীতে পারে পাওয়া গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম