ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৯

নোয়াখালী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫২

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে নারী, শিশুসহ নয় জন রোহিঙ্গা আশ্রয়প্রার্থী দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পের ৮১নং ক্লাস্টারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই ক্লাস্টারের সফি আলমের মেয়ে মোবাশ্বিরা (৩), আবদুল হাকিমের ছেলে বশির উল্লাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়দা (১১), আমিনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২), সফি আলমের ছেলে রবিউল (৫), আজিজুল হকের ছেলে সোহেল (৫) ও রাসেল (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ক্যাম্পের ৮১নং ক্লাস্টারের একটি কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা নারী ও শিশুসহ নয় জন দগ্ধ হন। আশপাশ থেকে অন্যরা এগিয়ে এসে দ্রুত নিভিয়ে ফেলায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। দগ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাত জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে কোনও কক্ষের ক্ষয়ক্ষতি হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণ, দগ্ধ ৪ 
৮ ঘণ্টা রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
সর্বশেষ খবর
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী