ট্রাকের ধাক্কায় নিহত হলেন অটোরিকশার ২ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ১০:৫৯আপডেট : ০২ মার্চ ২০২৪, ১০:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। হতাহতরা সিএনজি অটোরিকশার যাত্রী।

শনিবার (২ মার্চ) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উত্তর সুহিলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা শহরের মেড্ডা এলাকার নোয়াব আলির ছেলে আব্দুল হাই এবং সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের আবু মিয়ার ছেলে জুনায়েদ। দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন।

পুলিশ ও এলাকাবাসী জানান, জেলা শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চার জন যাত্রী নিয়ে কুমিলা-সিলেট মহাসড়ক হয়ে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। আরও এক যাত্রীকে নেওয়ার জন্যে পথে উত্তর সুহিলপুর সড়কের পাশে দাঁড়ায় সিএনজি অটোরিকশাটি। এ সময় একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আব্দুল হাই নিহত হন। আহত অবস্থায় তিন জনকে হাসপাতালে নেওয়া হলে জুনায়েদ নামে আরও একজন মারা যান। আহত অপর দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় এবং আরেকজনের সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের পরিবার অভিযোগ দিলে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম