মেঘনা নদী থেকে চার দিন পর লঞ্চযাত্রীর লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২৪, ২০:৩০আপডেট : ০৬ মার্চ ২০২৪, ২০:৩০

চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা নদীতে নিখোঁজ লঞ্চযাত্রী আশিকুর রহমানের (২৪) মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে মোহনপুর নৌপুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত আশিকুর রহমান চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুপুরের দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহটি নিয়ে যায়।’

মোহাম্মদ মুনিরুজ্জামান জানান, গত ২ মার্চ পারাবত-২ নামে লঞ্চে বরিশালের চরমোনাই থেকে ঢাকা যাচ্ছিলেন আশিক। পথে চাঁদপুরের বাহাদুরপুর এলাকায় লঞ্চের পেছন দিকে অজু করতে গিয়ে নদীতে পড়ে যান।

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী