ময়মনসিংহ সিটি নির্বাচনের সরঞ্জাম যাচ্ছে ভোটকেন্দ্রে

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ মার্চ ২০২৪, ১৫:৩০আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৬:৫৪

ময়মনসিংহ সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৯ মার্চ)। সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার সকাল ১১টা থেকে নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জিমনেশিয়ামের সামনে থেকে ইভিএম মেশিনসহ নির্বাচনি সরঞ্জামাদি প্রিসাইডিং অফিসার ও অন্য কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-বিজিবি-পুলিশ-এপিবিএন ও আনসার বাহিনী মোতায়েন থাকবে। ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। নির্বাচনে কাজে নিয়োজিত প্রিসাইডিং অফিসার ও অন্য কর্মকর্তারা ইভিএম মেশিনসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নিয়ে ভোটকেন্দ্রে চলে যাবেন। ভোটকেন্দ্র প্রস্তুত করে সেখানেই তারা অবস্থান করবেন।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য তারা প্রস্তুত রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?
সর্বশেষ খবর
বাজারে সরকারের হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি, দাবি রিজভীর
বাজারে সরকারের হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি, দাবি রিজভীর
বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে এক ব্যক্তির মৃত্যু 
বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে এক ব্যক্তির মৃত্যু 
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি