সোনারগাঁয়ে যুবককে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২৪, ১৬:১৬আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৬:১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে মো. ফয়সাল আহমেদ নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় দেন। রায় ঘোষণার সময়ে আসামি উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘হত্যা মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় তিন জনকে খালাস দেওয়া হয়েছে।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া এলাকার তপন চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (১৯)। খালাসপ্রাপ্তরা হলেন- একই এলাকার তপু চন্দ্র দাস ওরফে অপু (২৫), তপন চন্দ্র দাস (৪২) ও নিতাই চন্দ্র দাস (৬৫)।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালাহ উদ্দিন সুইট বলেন, ‘আসামি অপূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ফয়সালকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে। এই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।’

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৬ জানুয়ারি সোনারগাঁয়ের বাঘমুছা ঋষিপাড়া এলাকায় আসামি অপূর্ব চন্দ্র দাস ফয়সালকে ফোন করে ডেকে নিয়ে যায়। সেখানে অপূর্বসহ আসামিরা মিলে রশি দিয়ে ফয়সালের হাত-পা বেঁধে এবং গলায় রশি ও উলের চাদর দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী লাহাপাড়া এলাকার খালের কচুরিপানার নিচে পানির মধ্যে ফেলে রাখে। এই ঘটনায় নিহতের মামা মো. মানিক মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
আশুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের