চট্টগ্রামে ট্রলারে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মার্চ ২০২৪, ২১:০০আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২১:০০

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরও এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া জেলের নাম মো. শাহ আলম (৩৬)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার আবদুর রহমানের ছেলে। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

চমেক বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ সকালে শাহ আলম নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার  অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।’

বিস্ফোরণের পর শনিবার দুপুরে নিখোঁজ আবদুল জলিল নামে আরেক জেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় আবদুল জলিল ওই ফিশিং ট্রলারে ছিলেন। বিস্ফোরণে তার শরীর দগ্ধ হয়।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করা ওই ট্রলারে বিস্ফোরণের পর আগুন লাগে। এ ঘটনায় দগ্ধ চার জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম