উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি

নাটোর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪, ২২:৪৫আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২২:৪৫

নাটোর জেলা নির্বাচন কার্যালয় থেকে আসন্ন সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার এবং তার ভাইসহ তিন জনকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় দুই জনকে গ্রেফতার করার পর আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর আসামিদের কারাগারে পাঠান আদালত।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান মঙ্গলবার রাতে জানান, এ ঘটনায় আহত দেলোয়ারের বড় ভাই মজিবর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনের নামে মামলা করেছেন। মামলার পর সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুমন আহমেদ এবং বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলার বাদী মজিবর রহমান জানান, গত মধ্যরাতে দেলোয়ারকে রামেক আইসিইউতে নেওয়া হয়। তবে মঙ্গলবার দুপুর পর অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান জানান, এ ঘটনায় করণীয় ঠিক করতে মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ অন্যদের সঙ্গে মিটিং হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বিদেশ থেকে ফিরলে দোষীদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ ঘোষণা করা হবে।

অপহরণকারীদের মারপিটে অসুস্থ প্রার্থী দেলোয়ারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজন ভালো আছেন।

অভিযোগে জানা যায়, সোমবার সকালে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য দেলোয়ার নাটোর স্টেশন এলাকার একটি কম্পিউটারের দোকানে আসেন। এ সময় তার বড় ভাই ও কলম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক এবং কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি ব্যাংকে জামানতের টাকা জমা দেওয়ার জন্য বের হন। তারা কোড নম্বর জানার জন্য নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে আসেন। ওই সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীব রুবেলের পিএস মহনসহ ৮-১০ জন কালো মাইক্রোবাসে তাদের অপহরণ করে। বিষয়টি জানতে পেরে প্রার্থী দেলোয়ার ৯৯৯ নম্বরে জানান। এরপর ওই দুজনকে শাসিয়ে তাদের বাড়ির সামনে রেখে যায় অপহরণকারীরা। এদিকে বিকালে প্রার্থী দেলোয়ার মনোনয়ন জমা দিতে গেলে তাকেও অপহরণ করা হয়। পরে প্রশাসন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় তাকে রামেকে ভর্তি করা হয়।

তবে এ বিষয়ে অভিযুক্ত লুৎফুল হাবিব রুবেল জানান, তিনি বিষয়টি শুনেছেন। এই ঘটনার সঙ্গে তিনি বা তার কোনও অনুসারী জড়িত নয়।

 

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম