অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

বরিশাল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, ১৭:৪৮ আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৭:৫৬

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় গোলাম কিবরিয়া রানা (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন।

নিহত রানা বরিশাল নগরীর ধোপাবাড়ীর মোড় এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম মৃধার ছেলে এবং বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে নিশ্চিত করেছেন মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য মুরাদুল ইসলাম হিমেল।

আহতরা হলেন– বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুরুল হক প্যাদার ছেলে জাহিদুল ইসলাম প্যাদা, বরিশাল নগরীর গোরস্থান রোডের সালমান হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার এবং অজ্ঞাত সিএনজি চালক।

এ বিষয়ে গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের উপজেলার সানুহার চায়না ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে এক যাত্রী নিহত এবং চালকসহ তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি জানান, হানিফ পরিবহনের বাসটি আটক রয়েছে। তবে চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব