বগুড়ায় হিমাগার থেকে আবারও দুই লক্ষাধিক ডিম উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২২ মে ২০২৪, ১৮:১৯আপডেট : ২২ মে ২০২৪, ১৮:১৯

বগুড়ায় অবৈধভাবে মজুত করা আরও দুই লক্ষাধিক ডিম উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার এরুলিয়া এলাকার একটি হিমাগার থেকে ডিমগুলো উদ্ধার করেন।

এ সময় হিমাগারের ব্যবস্থাপককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ডিমগুলো ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় কাফেলা কোল্ড স্টোরেজে বিপুলসংখ্যক ডিম মজুত করা হয়েছিল। গোপনে এ খবর পেয়ে বুধবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। ওই হিমাগারে দুই লাখ ১৮ হাজার ১৭৯টি ডিম পাওয়া যায়। আদালত কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ডিমগুলো ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করা হয়েছে।

এর আগে গত ১৫ মে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ মুরইল এলাকায় মুনসুর ও আফরিন কোল্ড স্টোরে অভিযান চালিয়ে চার লাখ ৮৮ হাজার ৩৮৮টি ডিম উদ্ধার করেন। অবৈধভাবে ওই ডিম মজুত করায় কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া সাত দিনের মধ্যে ডিমগুলো বাজারজাত করতে নির্দেশ দেন।

এ ছাড়া সদর উপজেলা সহকারী কমিশনারের (ভ‚মি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত ১৯ মে সদরের নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ হাটে সাথী কোল্ড স্টোরেজ-২ থেকে প্রায় এক লাখ ডিম উদ্ধার করেন। পরে ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার ডিম বাজারজাত করা হয়। অবশিষ্ট ডিম দুই দিনের মধ্যে কেনা দামে বাজারজাত করার ব্যাপারে মুচলেকা নেওয়া হয়। আদালতকে কৃষি বিপণন অধিদফতর ও সদর থানা পুলিশ সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালত জানান, ডিমের বাজার নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
ডিমের বাজার কেন অস্থির, দাম বাড়ালো কারা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী