রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৩ মে ২০২৪, ১৫:৫১আপডেট : ২৩ মে ২০২৪, ১৬:১৬

রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে অস্থিরতা ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি মজুত করার অভিযোগে এক রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উখিয়া ১৪ এপিবিএন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে উপ-অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কক্সবাজারের উখিয়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে ১৪ এপিবিএনের একদল সদস্য এই অভিযান চালায়। এ সময় আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল্লাহ উখিয়া ৩ নম্বর ক্যাম্পের ডি/৫১ ব্লকের মোদাচ্ছেরের ছেলে। সে রাখাইন স্টেটের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার এক শীর্ষ সন্ত্রাসী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি ৫টি অস্ত্র।

এপিবিএন উপ-অধিনায়ক আরও জানান, মিয়ানমারের রাখাইনে চলমান যুদ্ধ ও সংঘাতের সুযোগ নিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নতুন করে অস্থিরতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে। সাম্প্রতিক কালে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাভিত্তিক সন্ত্রাসী গ্রুপ মারামারি ও উত্তেজনা সৃষ্টি করছে।

গ্রেফতার আব্দুল্লাহকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশে তৈরি বড় ওয়ান শুটার গান একটি, মাঝারি সাইজের ওয়ান শুটার গান দুটি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ একটি, রাইফেলের গুলির খোসা ২০টি, পিস্তলের গুলির খোসা ৩টি উদ্ধার করা হয়।

গ্রেফতার আরসা সন্ত্রাসী আব্দুল্লাহর বিরুদ্ধে ক্যাম্পে অস্থিরতা ও নাশকতা সৃষ্টির অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে মোট ৮টি হত্যা মামলা রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, রাখাইনের যুদ্ধ-সংঘাত নিয়ে ক্যাম্পে যেকোনও ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে। এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম