বাসচাপায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

পিরোজপুর প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ১৫:১৬ আপডেট : ০৯ জুন ২০২৪, ১৫:৪৬

পিরোজপুরের নেছারাবাদে ‘শুভেচ্ছা’ (বরিশাল-ব ০৫-০০৮১) নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পনির খান জানান, রবিবার স্বরূপকাঠি বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সাকিল (২৬), মো. সাইফুল (৩৭)। সাকিল ওই গ্রামের সহিদুল ইসলামের ছেলে। সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে।

জানা গেছে, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. বাদশা মিয়া বলেন, ‘মোটরসাইকেলটি বাস দেখে ধীরগতিতে চালিয়ে ব্রিজের উপর ওঠে। সে সময় সামনে থেকে যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে এসে চাপা দেয়। আমরা স্থানীয়রা মিলে বারবার হাত ইশারা দিয়ে ড্রাইভারকে থামতে বললেও সে না শুনে মোটরসাইকেলসহ আরোহীদের পিসে ব্রিজের ঢাল থেকে অনেকদূর নিয়ে যায়। আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে পাঠিয়েছি।’

নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো. শাহরুখ মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে।

এসআই পনির খান জানান, ঘাতক বাসটি জব্দসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব