গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জুন ২০২৪, ১৫:০৭আপডেট : ১০ জুন ২০২৪, ১৫:০৭

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. বিল্লাল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ওই উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল ঢাকার ডেমরা উপজেলার বাদশা মিয়া রোডের মুসলিমনগর এলাকার আনিস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি পালসার মোটরসাইকেলে বিল্লাল ঢাকার দিকে যাচ্ছিলেন। মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী