বান্দরবান থেকে চট্টগ্রাম কারাগারে ৩১ কেএনএফ সদস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০২৪, ১৩:৫২আপডেট : ১১ জুন ২০২৪, ১৩:৫২

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গ্রেফতার ৩১ সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয় তাদের। কেএনএফের ৩১ সদস্যকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরমধ্যে ১৬ জন নারী এবং ১৫ জন পুরুষ সদস্য রয়েছে।

এদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আগে থেকে আটক আছে কেএনএফের আরও ১৬ জন সদস্য। তাদের মধ্যে একজন নারী এবং ১৫ জন পুরুষ।

৩১ কেএনএফ সদস্য হলো– বশির নাম, রুমাল কম, পিয়াম সম, লাল রুয়াই বম, মাসোয়া বম, ভানলাল দিক যম, পেনাল বম, নল খম বম, লাল ইমানুয়েল যম পায়েল, ভারো সাং বম, জানলাল সম বম, মৌনুন সাং বম, সাল দিন থার বম, পাসুং বম, নম জুয়েল বম, সাল লিয়ান সিয়াম বম, ডান নুয়াম থাং বম, লাল নু এং বম, লাল নুন বম, আলমন বম, সিং রেম ডাক বম, লাল নুন জির বম, লাল নুন কিম বম, লাল ড্রানহ কিম বম, নেমপেল বম, সাল সিং পার বম, ভানরিন কিম বম, চিং এং বম, ভানইন কিম বম, লাল রোয়াত ফেল বম, লাল নুই পুই বম, লাল এং কল বম ও পারঠা জোয়াল বম।

কারাগার সূত্র জানায়, এসব কেএনএফ সদস্যের বিরুদ্ধে বান্দরবানে আলোচিত ব্যাংক ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেএনএফ সদস্যদের বিরুদ্ধে ব্যাংক ডাকাতিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ নানা অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর থেকে তারা বান্দরবান জেলা কারাগারে আটক ছিল।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ব্যবস্থা বান্দরবান জেলা কারাগারের চেয়ে ভালো। এ কারণে ঝুঁকি এড়াতে এসব কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে হস্তান্তর করা হয়েছে।'

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানিয়েছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে মোট ৪ হাজার ৪৪৯ জন বন্দি রয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ২৬৫ জন পুরুষ এবং ১৮৪ জন নারী। এর মধ্যে হাজতি ৩ হাজার ৪৫৪ জন এবং কয়েদি ৯৯৫ জন। আসামিদের ১৭১ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এবং ৩৩৮ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

/এমএএ/
সম্পর্কিত
জামিন জালিয়াতিযেভাবে বেরিয়ে গেলেন ‘কুকি-চিনের’ পোশাক জব্দ মামলার প্রধান আসামি 
আটক সকল বম নাগরিকদের মুক্তির দাবি ১৩০ বিশিষ্ট নাগরিকের
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের