সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
১২ জুন ২০২৪, ২১:১৪আপডেট : ১২ জুন ২০২৪, ২১:১৪

ঝালকাঠিতে সাঈদুল ইসলাম নামে এক যুবককে হত্যার দায়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডপ্রাপ্ত চার জনকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলায় চার্জশিটভুক্ত অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো– জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন এবং তার ভাই দেলোয়ার হোসেন হাওলাদার, তাদের ভাগনে সাঈদুল ইসলাম (৩০) ও ফারুক মল্লিক (৪৫)।

কবির ও দেলোয়ার ঝালকাঠির সাবেক এমপি মকিম হোসেন হাওলাদারের ছেলে। তারা নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর গ্রামের বাসিন্দা। ফারুক মল্লিক পশ্চিম কামদেবপুর গ্রামের সুলতান মল্লিক এবং সাইদুল ইসলাম খান উপজেলার মধ্য কামদেবপুর গ্রামের মনিরুল খানের ছেলে।

আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ মার্চ দুপুর ১টায় নাচনমহল ব্রিজের ঢালে মামলার বাদী নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের কৃষক আব্দুল আজিজ তালুকদারের ছেলে সাইদুল ইসলাম তালুকদারকে (৩৫) দণ্ডপ্রাপ্ত আসামিরা কুপিয়ে হত্যা করে। একই সময় নিহত সাঈদুলের বোন আকলিমা বেগম ও ভাগ্নে রুম্মানকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় নিহত সাঈদুলের বাবা আব্দুল আজিজ তালুকদার (৮৫) বাদী হয়ে ১৪ জনকে আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি সিআইডি পুলিশের পরিদর্শক মং চেনলা ২০২০ সালের ২৮ মার্চ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করে এ রায় ঘোষণা করেন।

সিআইডি পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করে, নিহত সাইদুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিল এবং একসময় সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারের অনুসারী ছিল।

সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির মামলা পরিচালনা করেন।

/এমএএ/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান