ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম-ইলিশ-রসগোল্লা পাঠালেন শেখ হাসিনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জুন ২০২৪, ২০:৩৫আপডেট : ২৭ জুন ২০২৪, ২১:৪৬

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে ৪শ’ কেজি রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম, ৫০ কেজি ইলিশ মাছ এবং ৫০ কেজি রসগোল্লা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব উপহার হস্তান্তর করা হয়।

স্থলবন্দরের শূন্যরেখায় উপহারগুলো গ্রহণ করেন ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মোহাম্মদ আল আমিন। ভারতের পক্ষ থেকে ছিলেন ত্রিপুরার ইন্টিগ্রেটেড চেকপোস্টের কাস্টম সুপার দিব্যেন্দু ভৌমিক।

এ ছাড়া অন্যান্য কর্মকর্তার মধ্যে আখাউড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি এসএম রাহাতুল ইসলাম, আখাউড়া কাস্টম সুপার আবদুল কাইয়ুম তালুকদার, আখাউড়া ইমিগ্রেশন অফিসের ইনচার্জ মো. খাইরুল আলমসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা উপহার গ্রহণ করে ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হাঁড়িভাঙা আম, ইলিশ মাছ এবং মিষ্টি পাঠিয়েছেন। আমরা খুব দ্রুত এই উপহার মুখ্যমন্ত্রীর হাতে পৌছে দেবো। এর মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

এর আগে গত ২৩ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ৫শ’ কেজি ত্রিপুরার বিখ্যাত রানি জাতের আনারস উপহার হিসেবে পাঠান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ত্রিপুরায় বন্যায় গৃহহীন ১১ হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত ৪ হাজার ঘরবাড়ি
খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ত্রিপুরা রাজ্য সরকারের জন্য হাঁড়িভাঙা আম পাঠালেন প্রধান উপদেষ্টা
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের