ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মায়েরও

নরসিংদী প্রতিনিধি
২৮ জুন ২০২৪, ২০:৪২ আপডেট : ২৮ জুন ২০২৪, ২১:৪৪

নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গাঙ্কুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন ওই এলাকার আবদুল মান্নানের স্ত্রী ওয়াহিদা খাতুন (৫৭) এবং তার ছেলে ফারুক হোসেন (৩৬)। ফারুক পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়িতে আসেন ফারুক। পরে গোসল করে উঠানের তারে লুঙ্গি শুকাতে দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশেই কাজ করছিলেন তার মা ওয়াহিদা। ফারুককে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা এসে দুজনের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা আরও জানান, কাপড় শুকানোর জন্য উঠানে এক ঘরের চাল থেকে অপর ঘরের চাল পর্যন্ত জিআই তার টানানো ছিল। ঘরের বিদ্যুতের তার ছিদ্র হয়ে আগেই পুরো ঘরসহ জিআই তার বিদ্যুতায়িত হয়। ওই তারে ভেজা কাপড় দেওয়ামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক।

রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) ইউসুফ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি