হাইকোর্টের নির্দেশে স্বপদে বহাল মেয়র মুহিবুর

সিলেট প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ২১:৫৪ আপডেট : ০১ জুলাই ২০২৪, ২১:৫৪

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে স্বপদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১ জুলাই) হাইকোর্টে মেয়র মুহিবুর রহমান তার বহিষ্কার আদেশের বিরুদ্ধে আপিল করেন। শুনানি শেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখেন উচ্চ আদালত।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র মুহিবুর রহমান। তিনি জানান, ‘ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল। আমি আইনি লড়াই করে স্বপদে আবার বহাল হয়েছি। একই সঙ্গে হাইকোর্ট মন্ত্রণালয়ের করা সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন।’

এর আগে মুহিবুরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন বিশ্বনাথ পৌরসভার কয়েকজন কাউন্সিলর। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা