সড়কে প্রাণ গেলো মা-মেয়ের

নাটোর প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ২১:৪১আপডেট : ০৪ জুলাই ২০২৪, ২১:৪১

নাটোরের লালপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত এবং আহত হয়েছেন আরও পাঁচ জন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়া ও একই এলাকার বাসিন্দা রুবিনা খাতুন (৩০) এবং তার মেয়ে রোকেয়া খাতুন রোকাইয়া (৪)।

আহতরা হলেন– রুবিনার স্বামী মাহাবুব আলম বিজন এবং ভ্যানচালক স্থানীয় পাইকপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাজু (৩২); বাঘা উপজেলার আলাইপুর গ্রামের হাসেম (৬৫), তার ছেলে ছেলে ইউসুফ (৩৫) এবং কাসেমের ছেলে সজীব (২২)।

জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল একটি মাইক্রোবাস। দুপুর ১টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি জামতলা তিনখুঁটি এলাকায় মাইক্রোবাসটি পেছন থেকে একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় তিন জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে, একই এলাকায় দুপুর দেড়টার দিকে চার্জারভ্যানে মাহাবুব আলম বিজন, তার স্ত্রী রুবিনা খাতুন ও তাদের মেয়ে রোকেয়া খাতুন রোকাইয়ার চিকিৎসা করে রাজশাহীর বাঘা এলাকার বাড়িতে ফিরছিলেন। সে সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চার্জারভ্যানকে সামনে থেকে চাপা দেয়। ভ্যান থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত বিজন ও ভ্যানচালক সাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লালপুর থানার ওসি বলেন, ‘ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক মাইক্রোবাসটি লালপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছনা: ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার 
ভাঙা সাইকেল আর দিনমজুরির পথ পেরিয়ে ফারিহা আজ ‘দেশসেরা ফুটবলার’  
২ ঘণ্টা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’