‘বাংলা ব্লকেড’ কর্মসূচি, যবিপ্রবির শিক্ষার্থীদের যশোর-চৌগাছা সড়ক অবরোধ

যশোর প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ২১:২৬আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২১:২৬

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সড়ক অবরোধ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে ৭ জুলাই থেকে ১৩ জুলাই সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেন আন্দোলনকারীরা।

রবিবার (৭ জুলাই) বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা পর বিকাল ৪টার দিকে অবরোধ তুলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কে মিছিল করেন আন্দোলনকারীরা। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আধুনিক বাংলাদেশ গড়তে এমন কোটা প্রথা মানা যায় না। আমরা চাই, অবিলম্বে কোটা সংস্কারের মাধ্যমে সব ক্ষেত্রে মেধাবীদের সুযোগ করে দেওয়া হোক। দেশব্যাপী বাংলা ব্লকেডের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমাদের এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।’

কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তিতাস মেহেদী বিন ইব্রাহিম বলেন, ‘বৈষম্য দূরীকরণে আমাদের আন্দোলন চলছে। আমরা শিক্ষার্থীদের সমস্যা হয়– এমন কোনও পদক্ষেপ গ্রহণ করছি না। যেহেতু এসএসসি পরীক্ষা চলছে, সে কারণে বেলা ৩টার পরে আমাদের কর্মসূচি পালন করা হচ্ছে। আগামীকালও আমাদের কর্মসূচি রয়েছে।’

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত ৫ জুলাই জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে বিক্ষোভ এবং রাতে শহীদ মিনার চত্বরে মশাল জ্বালিয়ে মিছিল করেন যবিপ্রবি শিক্ষার্থীরা। ৬ জুলাই সড়ক অবরোধ করে মিছিল করেন।

/এমএএ/
সম্পর্কিত
যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী 
ছাত্ররাজনীতি নিয়ে যবিপ্রবিতে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে ছাত্রদলের হট্টগোল
শিক্ষামন্ত্রীর পাশে বসেই অব্যাহতির খবর পেলেন যবিপ্রবি উপাচার্য
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের