স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হয়েছে দুটি স্টেন্ট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২৬, ১৯:০৮ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৯:০৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) পরানো হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এই তথ্য জানান। 

তিনি জানান, আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে গতকাল একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন। 

/এএজে/ইউএস/
সম্পর্কিত
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে ব্লক, বিকালে বসানো হতে পারে রিং
দেশের হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হার্টের এনজিওগ্রাম সম্পন্ন
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
সর্বশেষ খবর
নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’: দুই পরীক্ষার্থী রিমান্ড শেষে কারাগারে
নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’: দুই পরীক্ষার্থী রিমান্ড শেষে কারাগারে
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটারে বসবে কাঁটাতারের বেড়া
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটারে বসবে কাঁটাতারের বেড়া
পদত্যাগ করলেন এক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, করলেন নানা অভিযোগ
পদত্যাগ করলেন এক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, করলেন নানা অভিযোগ
বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেল ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক
বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেল ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি