বিল থেকে পৌর কাউন্সিলরের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১৪:৩৪ আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৪:৩৪

নওগাঁর নজিপুর পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান মিতুর (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম বুড়িদহ বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমান মিতু উপজেলার ছোট চাঁদপুর গ্রামের আফসার কেরানির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাউন্সিলরের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে কিছু ধারণা করতে পারেনি পুলিশ। 

এ বিষয়ে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী জানান, প্রায় তিন বছর আগে পৌরসভার অফিসের ভেতরে ঢুকে  নেশাগ্রস্ত অবস্থায় চেয়ার তুলে মারতে যান তাকে (মেয়রকে)। এ ছাড়াও মাঝে-মধ্যে নেশা করে অফিসের স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করতেন। সার্বিক পর্যালোচনা করে সম্প্রতি বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হয়। পরে মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম