শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

যশোর প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ১৬:৫৫আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬:৫৫

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা, রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রতিবাদে যশোরে সাধারণ আইনজীবী এবং মানবাধিকার কর্মীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

‘স্টপ জেনোসাইড ইন বাংলাদেশ, নো মোর ওপেন ফায়ার’ লেখা ব্যানার এবং স্লোগানে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিশিষ্ট আইনজীবী তুহিন বালুচের নেতৃত্বে শতাধিক আইনজীবী মিছিলে অংশ নেন। মিছিলটি দড়াটানা, বকুলতলা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হয়ে যশোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন আইনজীবীরা।

এ সময় আইনজীবী নেতা আবু মুরাদ, অ্যাডভোকেট মোক্তাদিরুল হক মুক্তা, অ্যাডভোকেট তাহমিদ আকাশ, অ্যাডভোকেট মোস্তাফা কামাল মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, ‘শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনকে সরকার দূরদর্শিতার অভাবে ভিন্নখাতে প্রবাহিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনও আন্দোলনে এত শিক্ষার্থী নিহত হয়নি। এ আন্দোলনে নিহত হয়েছে শিশুসহ সাধারণ মানুষও। ফলে এটি একটি গণহত্যায় পরিণত হয়েছে।’

এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তসহ সরকারের পদত্যাগ দাবি করেন আইনজীবীরা। একই সঙ্গে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি বন্ধের আহ্বান জানান তারা।

/এমএএ/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান