ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে দায়িত্ব পাবেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ০৩:৩৫আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৮:৩৪

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে স্থানীয় সরকারের অনেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কর্মস্থলে এসে সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করছেন না। তাদের মধ্যে অনেকেই থাকছেন অনুপস্থিত। এতে করে ইউনিয়ন পরিষদের জনসেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের জায়গায় দায়িত্ব পেতে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান। প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পাবেন ইউএনও বা এসিল্যান্ড।  

সোমবার (১৯ আগস্ট) এ বিষয়ক একটি পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

ওই পরিপত্রে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশে কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত। যার ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। উদ্ভূত অসুবিধাগুলো দূর করার জন্য এ আদেশ জারি করা হলো। 

আদেশে বলা হয়, অনুপস্থিত চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন। 

আদেশে এও বলা হয়, প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যেকোনও জটিলতা পরিলক্ষিত হলে আইনের ধারা ১০১ ও ১০২ প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রে তার অধীনস্থ কর্মকর্তা, যেমন—উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সহকারী কমিশনারকে (ভূমি) আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখবেন।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
গাইবান্ধায় আইনশৃঙ্খলা সভায় আসা আ.লীগপন্থি ৬ চেয়ারম্যান আটক
গাজীপুরের ১৬ ইউনিয়ন পরিষদের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান
‘ইউপি চেয়ারম্যান-সদস্যের মেয়াদ ৩ বছর করার কথা ভাবা হচ্ছে’
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের