ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার মরদেহ হস্তান্তর করেছে ভারত

সিলেট প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৪, ১৬:৪১আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৬:৪২

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ। শনিবার (৩১ আগস্ট) সাড়ে ১১টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তার মরদেহ দেশে আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই মরদেহ ভারত থেকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তার মরদেহ দেশে আসে শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার। তিনি বলেন, ‘ভারতীয় পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে ইসহাক আলীর লাশ বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আবারও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।’

এর আগে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মৃত্যু হয় ইসহাক আলী খান পান্নার। ২৬ আগস্ট ভারতের অভ্যন্তরে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি