রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, অবরোধ ও ধর্মঘট চলছে

রাঙামাটি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৮

রাঙামাটি পৌর এলাকায় প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, শহরের পরিস্থিতির উন্নতি হওয়ায় রবিবার বেলা ১১টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, দু’পক্ষের সংঘর্ষের পর বিক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতার ডাকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৭২ ঘণ্টার অবরোধ চলছে দ্বিতীয় দিনের মতো।

অবরোধের কারণে রবিবার সকাল থেকে জেলা সদর থেকে সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। পর্যটনকেন্দ্র সাজেকে আটকে পড়েছেন ৮ শতাধিক পর্যটক।

অপরদিকে, পরিবহন ধর্মঘটের কারণে শহরের অভ্যন্তরীণ চলাচলের একমাত্র মাধ্যম সিএনজি অটোরিকশাসহ ট্রাক, মিনি ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, শনিবার সন্ধ্যার পর থেকে রাঙামাটি শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করেছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শহরের হ্যাপির মোড়, বনরুপাসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সদর সেনা জোনের জোন কমান্ডার মো. এরশাদ হোসেন চৌধুরী।

জেলা প্রশাসক জানান, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, ‘সহিংসতার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। মামলা অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চলছে। যারা আইন হাতে তুলে নিয়েছে, তারা কোনোভাবেই ছাড় পাবে না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের