পূজার অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকা ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৪, ১২:০০আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৫:১৯

পূজার অঞ্জলি দিতে মণ্ডপে যাওয়ার পথে নেত্রকোনায় নৌকা ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে জেলার কলমাকান্দা উপজেলার হরিণধরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুজন সম্পর্কে ফুফু ও ভাতিজি।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক শামীম আরা নিপা।

মৃত দুজন হলো– হরিণধরা গ্রামের বিপ্লব তালুকদারের শিশুসন্তান অমিত তালুকদার (৭) এবং একই গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৮)।

স্থানীয় বাসিন্দা কাজল তালুকদার জানান, পূজার অঞ্জলি দিতে নৌকায় করে হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পূজামণ্ডপে যাওয়ার পথে নৌকা ডুবে গেলে ওই দুজনের মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, হরিণধরা গ্রামের পশ্চিমপাড়ায় একটি পূজামণ্ডপ রয়েছে। ওই গ্রামের পূর্বপাড়ার লোকজনকে সেখানে ছোট নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। শুক্রবার সকালে মহাষ্টমীর পূজায় যেতে ছয় জন একটি নৌকায় ওঠেন। কিছুক্ষণ যাওয়ার পরপরই নৌকাটি ডুবে যায়। চার জন সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচলেও পানিতে ডুবে যায় শিশু অমিত ও ঋতু আক্তার। পরে তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী