ঘরে ঢুকে পড়লো যাত্রীবাহী বাস, ঘুমন্ত বৃদ্ধা নিহত

গাজীপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ১৯:৫৪আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৯:৫৪

গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ায় মিনারা বেগম (৬০) নামে এক ঘুমন্ত নারীর নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সকাল ৬টায় কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের টোক ইউনিয়নের পেওরাইদ গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় উজলী দীঘীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমতাজ উদ্দিন জানান, যাত্রীবাহী ‘পথের সাথী পরিবহন’ কাপাসিয়া থেকে টোকের দিকে যাচ্ছিল। বাসটি ইলোর বাড়ির মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে পড়ে। এতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় মিনারা বেগম নিহত হন। তিনি ওই গ্রামের শুক্কুর আলীর স্ত্রী। দুর্ঘটনায় তাদের ঘরে থাকা ফ্রিজ, গ্যাসের চুলাসহ অন্যান্য আসবাব ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।

ওসি জানান, দুর্ঘটনায় ষাটোর্ধ্ব বৃদ্ধা মিনারা বেগম ঘটনাস্থলেই নিহত হন। ঘরে থাকা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। বাসটির চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী