গোপালগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১৭:৩৬আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৭:৩৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২০টি বাড়িঘর, দুটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও দুটি গরু লুট হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম উজ্জ্বল জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত ১০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, ফতেপট্টি গ্রামের তারা মোল্লা ও মিজান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ‘পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনও পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে