বাড়ির সামনে ধাওয়া করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫৯

গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে (২৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় নিজ বাড়ির সামনে থেকে ধাওয়া করে তাকে হত্যা করা হয়।

তাজবির হোসেন শিহান কালিয়াকৈরের মৌচাক (জামতলা) এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‌‘ভোরে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন শিহান। পথে পাঁচ যুবক ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। শিহান দৌড়ে হানিফ স্পিনিং মিলের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

ওসি আরও বলেন, ‘কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

/এমএএ/
সম্পর্কিত
যুবদলকর্মীকে গুলি করে হত্যা: ৪ জনের দোষ স্বীকার
মিটফোর্ডে সোহাগ হত্যা: সাক্ষ্য গ্রহণের তারিখ পেছালো
ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট, আসামির মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন