আজকের দিনে মুক্ত হয় আক্কেলপুর

জয়পুরহাট প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪

১৯৭১ সালের আজকের দিনে (১৩ ডিসেম্বর) মুক্ত হয় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা। এদিন পাকিস্তানি সেনাদের হটিয়ে বীর মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই এলাকা মুক্ত ঘোষণা করেন।

৭১-এর ২৬ এপ্রিল সান্তাহার থেকে ট্রেনে এসে আক্কেলপুরের ভদ্রকালি গ্রামে তাণ্ডব শুরু করে পাকিস্তানি সেনারা। এরপর ধারাবাহিকভাবে চলে তাদের অত্যাচার, ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ। জবাবে অকুতোভয় মুক্তিযোদ্ধারা চারিদিক থেকে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখ ও গেরিলা যুদ্ধে টিকতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হয় পাক সেনা। পরে আজকের এই দিনে সকাল ৯টায় মুক্তিযোদ্ধারা শহরের রেলগেট সংলগ্ন পাকিস্তানি সেনাদের ক্যাম্প শ্রী দুর্গা আগরওয়ালার বাড়ি দখল নিয়ে বিজয়ের পতাকা ওড়ান। আক্কেলপুরকে শত্রুমুক্ত ঘোষণা করেন।

এই যুদ্ধে সে সময় ২২ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। প্রতি বছর এই দিনকে ঘিরে নানা অনুষ্ঠানের মাধ্যমে আক্কেলপুরবাসী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

/এমএএ/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি