সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী যুবকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:১৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:১৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ আহমেদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই মোটরসাইকেলের আরও দুই আরোহী। বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্বপাড়া এলাকার ফুলু মিয়ার ছেলে। ১৩ দিন আগে সন্তানের বাবা হয়েছিলেন নাহিদ।

আহত দুজন হলেন– একই এলাকার আলাল মিয়া (২২) এবং কুট্টাপাড়া এলাকার জুনায়েদ মিয়া (২৪)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, শাহবাজপুর এলাকা থেকে সরাইল সদরে ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের