ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১৫:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:০০

পটুয়াখালীর কলাপাড়ায় চার ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের কাজেম আলী হাওলাদারের ধানক্ষেতে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।

সাপ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’র উদ্ধারকর্মী মাসুদ হাসান বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি, কালোর মধ্যে হলুদ ডোরাকাটা এ সাপটি ধানক্ষেতে কৃষকের জালে আটকে পড়ে আছে। আমরা সাপটিকে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। এটি স্থানীয়দের কাছে দু’মুখো সাপ নামেও পরিচিত।’

কৃষক কাজেম আলী বলেন, ‘আমার বাড়ি পাশের ধানক্ষেতের জালে সাপটি আটকে পড়ে। স্থানীয়রা সাপটি মেরে ফেলতে চেয়েছিল; কিন্তু বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠনের সদস্যরা এসে উদ্ধার করেছে।’

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর টিম লিডার রাকায়েত আহসান জানান, শঙ্খিনী সাপ মূলত শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত এসব সাপ মানুষকে এড়িয়ে চলে। এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা নিচে লুকিয়ে রাখে। বলা যায়, মানুষের জন্য হুমকি স্বরূপ নয় মোটেও। তবে শিকারে বেশ দ্রুত। অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবাড় করে।

তিনি আরও জানান, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হয়েছে। চলতি বছর এই উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি এ জাতীয় সাপ উদ্ধার করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম