৮১ মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ

মেহেরপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ১৫:২৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৫:২৬

নতুন বছরের প্রথম দিনে মেহেরপুরে বিভিন্ন সময় হারানো, চুরি ও ছিনতাই হওয়া ৮১টি উদ্ধার করা মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম।

পুলিশ জানায়, জেলার সদর থানা, গাংনী থানা এবং মুজিবনগর থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত জিডির বিপরীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিসেম্বর মাসে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে সেগুলোর ৮১টি উদ্ধার করে। সদর থানার ৩৪টি, গাংনী থানার ৪৫টি এবং মুজিবনগর থানার ২টি অ্যানড্রয়েড ও বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসপি বলেন, ‘মোবাইল হারানো সংক্রান্ত জিডির ক্ষেত্রে ভুক্তভোগীদের তদবির বা যোগাযোগ ব্যতিরেকে স্বতঃপ্রণোদিতভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা এ উদ্ধার কাজ করে থাকেন।’ হারানো, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন ফিরে পাওয়া যায় না– এমন ধারণা থেকে বের হয়ে এসে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান করেন তিনি।

এ সময় ভুক্তভোগীরা তাদের হারানো ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/এমএএ/
সম্পর্কিত
মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হয়? বদলে ফেলুন কিছু অভ্যাস
পুরোনো ফোন বিক্রির আগে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে
ফোনের স্টোরেজ ফুল? এক ক্লিকেই খালি করুন জিবির পর জিবি
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু