মেহেরপুরে যুবদল নেতাকে হত্যা: বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ১৬:৩২আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৬:৩২

মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন হত্যার ঘটনায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করেন তারা।

এ সময় নেতাকর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে আলমগীর হোসেন হত্যার ক্লু উদ্ধার ও আসামিদের গ্রেফতারের দাবি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ নেতাকর্মীকে আশ্বস্ত করলে তারা সড়ক অবরোধ তুলে নেন।

বিক্ষোভ কর্মসূচিতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলীর সঞ্চালনায় বক্তব্য দেন– জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক।

বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামের ইচিখালীর মাঠের তামাক ক্ষেতের পাশে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন কৃষকরা। পরে গাংনী থানা পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ শনাক্ত করে।

/এমএএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি