বাঘায় বিএনপির নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪২ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪২

রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির আশেপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত এবং ছয়টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে।

ফকরুল হাসান বাবলু পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক।

বাবলুর ভাই নাসিমুজ্জামান নান্নু বলেন, ‘কেশবপুর গ্রামে আমাদের পুরনো বাড়ির পাশে আলাদা বাড়িতে আমি বসবাস করি। ওই বাড়িতে তিন ভাই বাবলু, লাবু, মিঠু পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার সময় বিকট শব্দে বাইরে এসে দেখি আলো-আঁধারের মধ্যে ৩-৪ জন লোক বাড়ির দক্ষিণ দিকে চলে যাচ্ছে। কিছু লোকজন নিয়ে এগিয়ে গিয়ে তাদের পাওয়া যায়নি। বাড়ির মধ্যে দুটি এবং বাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।’ 

এ ব্যাপারে ফকরুল হাসান বাবলু বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। গড়গড়ি ইউনিয়নে মিটিং শেষে বাড়ির পাশে ময়েনের মোড়ে লোকজন নিয়ে বসে ছিলাম। এমন সময় বিকট শব্দ শুনতে পাই। পরে বাড়িতে গিয়ে দেখি ককটেল বিস্ফোরণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে একটি ফেজবুক আইডি থেকে স্ট্যাস্টাস দেওয়া ছিল, “বাঘা বিএনপি সাবধান”। আমার বিশ্বাস, তারা আওয়ামী লীগের লোক। তারা পরিকল্পতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

‘এ ঘটনায় আমার পরিবার অল্পের থেকে রক্ষা পেয়েছে। এর সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এদিকে, ঘটনাটি এলাকায় জানাজানি হলে তাৎক্ষণিক উপজেলা বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে ছয়টি তাজা ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি