ঘরের চাতালে দেখা মিললো বিলুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুলের

নেত্রকোনা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪

নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের এক ব্যক্তির বাসার চাতাল থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই বাসা থেকে ৩ ফুট দৈর্ঘ্যের এবং প্রায় ৪ কেজি ওজনের বিলুপ্তপ্রায় এই প্রাণীটি উদ্ধার করা হয়।

পরে বাসার মালিক স্থানীয় বন বিভাগের লোকজনকে সংবাদ দিলে তারা গন্ধগোকুলটি প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকালে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বনে অবমুক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ওই এলাকার মামুনুল কবীর খান নামে এক ব্যক্তির বাসার সিলিংয়ের ওপর গন্ধগোকুলটির চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে বাসায় থাকা শিশুরা ভয় পায়। পরে মামুনুল কবীর স্থানীয় লোকজনের সহায়তায় চাতালের ওপর থেকে গন্ধগোকুলটিকে উদ্ধার করতে সক্ষম হন। এ সময় বন বিভাগের লোকজনকে খবর দিলে উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাদিউল ইসলাম এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক আনিসুর রহমানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে এলে তাদের কাছে প্রাণীটি হস্তান্তর করা হয়। তারা স্থানীয়ভাবে প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করেন।

মামুনুল কবীর বলেন, ‘বাসার সিলিংয়ের ওপর গত রাতে হঠাৎ প্রাণীটির শব্দ শুনতে পাই। পরে মঙ্গলবার দুপুরেও একই শব্দ শুনে আমার ছেলেরা সেটিকে দেখে ভয় পেয়ে যায়। তারপর স্থানীয় লোকজনের সহযোগিতায় দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করি। এতে প্রাণীটি কিছুটা আহত হয়। পরে বন বিভাগের লোকজনের কাছে হস্তান্তর করি।’

উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলেন, ‘এক সময় ব্যাপক বিচরণ থাকলেও বর্তমানে বিলুপ্তির পথে গন্ধগোকুল। আমরা বিলুপ্তপ্রায় এই প্রাণীটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।’

এ বিষয়ে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার (বিসিএসএসসি) নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘নিরাপদ আবাসস্থল ও খাদ্য সংকটের কারণে এসব প্রাণী বিলুপ্তির পথে। তাই আমাদের বন ও বন্যপ্রাণী রক্ষায় আরও সচেতন হওয়া জরুরি।’

/এমএএ/
সম্পর্কিত
পাখির খাবার নাকি মানুষেরও? ডিমের চরের ‘ধানসী’ ঘিরে কৌতূহল
এশিয়ার এই রিভার সাফারি যেন আমাজনের জঙ্গল
কংক্রিটের শহরেও বেঁচে থাকুক বন্যপ্রকৃতি
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার