আকস্মিক পেট্রোল পাম্প ধর্মঘটে ভোগান্তি

পঞ্চগড় প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০১

হঠাৎই জ্বালানি তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘট শুরু করেছেন পঞ্চগড়ের পেট্রোল পাম্প মালিকরা। কোনও নোটিশ বা ঘোষণা ছাড়াই বুধবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করা বন্ধ করে দিয়েছেন তারা।

এতে দুর্ভোগে পড়েছেন পরিবহন মালিক, শ্রমিক, মোটরসাইকেল চালকসহ অন্যান্য গ্রাহকরা।

হঠাৎ জ্বালানি তেল সরবরাহ বন্ধ করার বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় পেট্রোল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হিরন বলেন, ‘আমাদের পুরনো একটি ফিলিং স্টেশন নোটিশ ছাড়াই বন্ধ করা হয়েছে। আমরা তাৎক্ষণিক রাতেই আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের তেল উত্তোলন, বিপণন এবং পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য আমরাও গ্রাহকদের নোটিশ দেওয়ার সুযোগ পাইনি।’

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম