হৃদরোগে আক্রান্ত যাত্রীকে নিয়ে থাই এয়ারওয়েজের ফ্লাইটের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৮

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হওয়া এক যাত্রীকে নিয়ে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টায় বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। ওই যাত্রীর নাম মো. সাজ্জাদ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ) মোহাম্মদ ইব্রাহীম খলিল প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের এরিয়া কন্ট্রোল ইউনিট রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানায়, থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট টিএইচএ৩৩৯-এর এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করছেন। এ কারণে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি থাকা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছেন।

‘তাৎক্ষণিক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ার বিমানবন্দর পরিচালক ও স্যাটোকে অবহিত করেন। রাত ১২টা ৪৫ মিনিটে বিমানটি ফার্স্ট কন্ট্র্যাক্ট করে। রাত ১টায় বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। বিষয়টি দ্রুত চট্টগ্রাম বিমানবন্দরের সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়।’

তিনি আরও জানান, অবতরণের পর রাত ১টা ৩১ মিনিটে বিমানটির খোলা হয়। বিমানবন্দরের কর্তব্যরত ডাক্তার রাত ১টা ৪০ মিনিটে বিমানে প্রবেশ করেন। ডাক্তার রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন এবং বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন, ইসিজি ছাড়া নিশ্চিত মৃত্যু ঘোষণা করা সম্ভব নয়। সে ক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে থাই এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার মো. আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীকে অনবোর্ডেই ঢাকায় নিয়ে গিয়ে তারা পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরপর বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের