তামিম ইকবালসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪

নানা ক্ষেত্রে অবদানের জন্য এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানসহ ১৪ জন। তাদের মধ্যে আট জনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং ছয় জনকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদক পাওয়া ব্যক্তিদের নাম জানানো হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলা মঞ্চে নির্বাচিত ১৪ জনের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক ও পুরস্কার।

একুশে স্মারক সম্মাননা পদক প্রাপ্তরা হলেন– ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সঙ্গীতে নকিব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম কচি এবং ক্রীড়ায় তামিম ইকবাল খান।

এ ছাড়া কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসাসাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান এবং অনুবাদে ফারজানা রহমান শিমুকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
বিসিবি নির্বাচনে তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, নির্বাচিত ৮ পরিচালক
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী