সাভারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩

ঢাকার সাভারে কারখানার অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরিত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া। এর আগে ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– নরসিংদী জেলার রায়পুরা থানার গোপীনাথপুর গ্রামের আজগর আলীর ছেলে ওলিউর রহমান (৫০) এবং ভোলা সদর থানার পশ্চিম চরখালি গ্রামের আব্দুল আজিজের ছেলে ফয়েজ উদ্দিন (৪৫)। তারা দুজনই ওই কারখানার শ্রমিক ছিলেন।

ফয়েজ উদ্দিনের ভাই মনির হোসেন বলেন, ‘সোমবার রহিম আফরোজ কারখানার জন্য অগ্নিনির্বাপক যন্ত্র কিনে আনে কারখানা কর্তৃপক্ষ। ভোর রাতে সেসব অগ্নিনির্বাপক যন্ত্রের একটি পিকআপ থেকে নামানোর সময় একটি বিস্ফোরিত হয়। এ সময় ফয়েজ ও ওলিউর রহমান আহত হয়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সাভার মডেল থানার ওসি বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের