দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে যুবক নিহত

মেহেরপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৮

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে হৃদয় হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ সংঘর্ষের জেরে একদল বিক্ষুব্ধ লোক একটি মোটরসাইকেল ওয়ার্কশপে আগুন দেন। এতে কয়েকটি মোটরসাইকেল পুড়ে গেছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার রামনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হৃদয় হোসেন চরগোয়াল গ্রামের শাহাদত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর গ্রামের মিরাজুল ইসলাম সম্প্রতি একটি নতুন ট্রাক্টর কেনেন। তার ছেলে সামিউল ট্রাক্টর নিয়ে চরগোয়াল গ্রামে গেলে অসাবধানতাবশত ধাক্কা লেগে ঈদগাহের একটি গেট ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে চরগোয়াল গ্রামের লোকজন রামনগরে গিয়ে সামিকে ধরে নিয়ে যেতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় রামনগরের জান্নাত মোটরসাইকেল ওয়ার্কশপের মালিক জান্নাতসহ কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তখন জান্নাত ক্ষিপ্ত হয়ে তার ওয়ার্কশপ থেকে হাতুড়ি এনে এলোপাতাড়ি ঘোরাতে থাকে। ওই হাতুড়ির আঘাত হৃদয়ের মাথায় লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দির একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর চরগোয়াল গ্রামে পৌঁছালে উত্তেজিত গ্রামবাসী রামনগরে গিয়ে জান্নাতের মোটরসাইকেল ওয়ার্কশপে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে দোকানে থাকা কয়েকটি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়।

সংঘর্ষ ও অগ্নিসংযোগের খবর পেয়ে গাংনী থানার ওসি বানি ইসরাইলের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের কারণ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী