সৈকত এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৩

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুরপাড় এলাকায় কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। 

মৃত যুবকের নাম হৃদয় (২৫)। তার বাড়ি কক্সবাজার। বাবার নাম ইলিয়াস।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেন গোমদণ্ডী স্টেশন অতিক্রম করছিল। বুড়ি পুকুরপাড় এলাকায় পৌঁছালে হৃদয় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। ছাদে আরও কয়েকজন যুবক ছিলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, ‘ট্রেন থেকে পড়ে গুরুতর আহত যুববকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদ উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে খবর পেয়েছি, বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে আহত যুবক মারা গেছেন। পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবক গুরুতর আহত হন। চমেক হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয় বলে জেনেছি। বিস্তারিত পরে জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী