অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশ্রয় না দেওয়ার ঘোষণা যশোর চেম্বার নেতাদের

যশোর প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ১৫:১৬আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৭:৩৩

রমজান মাসকে সামনে রেখে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়েছেন যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে চেম্বার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বাজার মনিটরিংয়ের জন্য ব্যবসায়ী নেতাদের নিয়ে কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন তারা।

নেতৃবৃন্দ জানান, বাড়তি দাম নিয়ে ভোক্তাদের দুর্ভোগ বাড়ালে প্রশাসন যে পদক্ষেপ নেবে, তার সঙ্গে থাকবেন তারা।

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি যৌক্তিক, সহনীয় ও সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান বলেন, ‘চেম্বারের বাজার তদারকি কমিটি প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করবে। ব্যবসায়ীদের পণ্যের অতিরিক্ত মূল্য না নিতে এবং নকল, ভেজাল পণ্য বিক্রি না করতে উৎসাহিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘ভোক্তাদের প্রত্যাশা পূরণে রমজানে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের কোনও প্রকার প্রশ্রয় দেওয়া হবে না। তাদের কোনও অপকর্মের জন্য চেম্বার বা কোনও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাদের সমর্থন দেবে না। বরং আইনে যে শাস্তি আছে সেটার পক্ষে আমাদের অবস্থান থাকবে।’ পাশাপাশি প্রশাসন বা টাস্কফোর্সের অভিযানে ব্যবসায়ী প্রতিনিধি নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সদস্য কাসেদুজ্জামান সেলিম, ইদুল চাকলাদার, এজাজ উদ্দিন টিপুসহ যশোরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী