যশোরে তেলের ডিপোতে আগুন, ব্যবস্থাপক দগ্ধ

যশোর প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১৭:২৭আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৭:২৭

যশোরের মণিরামপুরে একটি জ্বালানি তেলের ডিপোতে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার খেদাপাড়া বাজারের তাবাচ্ছুম ইন্টারপ্রাইজে এই ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শামসুর রহমান (৫০)। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে যশোর ও ঝিকরগাছা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তেলের ডিপোর মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘ডিলারশিপ নিয়ে খেদাপাড়া বাজারে তেলের ব্যবসা পরিচালিত হয়। আজ সকালে ডিপোতে ম্যানেজার কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দোকানের ভেতরে আগুন লেগে যায়। তখন প্রাথমিকভাবে আগুন নেভাতে গিয়ে ম্যানেজার দগ্ধ হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘সেখানে ব্যারেলে কেরোসিন ও ডিজেল ছিল। কিছু গ্যাস সিলিন্ডারও ছিল। আগুন লেগে একটি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকাসহ ভেতরে সব পুড়ে গেছে।’

আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এই ব্যবসায়ী।

মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আমাদের পাঁচটি ইউনিট ৪৫ মিনিট ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম